চাঁদপুর সকাল

আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে তিন বাল্কহেডসহ ৫ জন আটক

৬ মাস আগে
আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে তিন বাল্কহেডসহ ৫ জন আটক

চাঁদপুর নৌ অঞ্চলের আওতাধীন আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে তিনটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ইব্রাহিমপুর ইউনিয়নের চান্দু চকিদারের খালের দক্ষিণ পাশে এবং মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন— সুকানী মোঃ কামরুল বাহাদুর, গ্রীজার আঃ রহিম ফকির, মোহাম্মদ রেজাউল সর্দার, মোঃ ইলিয়াছ নলীসহ সিরাজ মাজি।তারা বরিশাল ও পিরোজপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।


এ বিষয়ে আলুর বাজার নৌ ফাঁড়ির ইনচার্জ পংকজ কুমার দেবশর্মা বলেন,নৌযান চলাচলে বিধিমালা ভঙ্গসহ বিভিন্ন অপরাধে তিনটি বাল্কহেডসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। নদীতে নিরাপদ নৌযান চলাচল নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।