বিনোদন
প্রাণনাশের শঙ্কায় ৩ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান
বিষ্ণোই গ্যাংয়ের হুমকি এবং বাড়ির সামনে গুলি চলার মতো একের পর এক ঘটনায় বাড়ছে সালমান খানের প্রাণনাশের আশঙ্কা। নিজের নিরাপত্তা আরও জোরদার করতেই এবার সাড়ে ৩ কোটি ৪০ লাখ টাকা মূল্যের একটি বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন বলিউডের ভাইজান।
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
দীর্ঘদিন পর বড় পর্দায় ‘উৎসব’ সিনেমা দিয়ে ফিরেছেন জাহিদ হাসান। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে। এই সিনেমায় ‘খাইশটা জাহাঙ্গীর’-এর চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসিত হচ্ছেন তিনি।
‘আমার হৃদয় ভেঙে গেছে’
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ইউটিউবের বিরুদ্ধে মামলা দায়ের ঐশ্বরিয়া-অভিষেকের!
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন জানা যায়, মানহানিকর ও বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারের অভিযোগে তারা প্ল্যাটফর্ম ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন।
১০ দিনেই ১২৫ কোটি রুপির ক্লাবে আমির খানের ‘সিতারে জমিন পার’
বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘সিতারে জমিন পার’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২০ জুন। আরএস প্রসন্ন পরিচালিত এই সিনেমার মধ্য দিয়েই ৩ বছর পর বড় পর্দায় ফিরেছেন আমির খান। মুক্তির প্রথম সপ্তাহে ভালোই শুরু করেছিল এই স্পোর্টস কমেডি-ড্রামা। এখন সিনেমাটি ১২৫ কোটি রুপির ক্লাবের দিকে এগোচ্ছে।
জেফ বেজোস-লরেন সানচেজের বিয়ে, ভেনিসে বসেছে তারার মেলা
ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করলেন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন সানচেজ।
‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালার জীবন থেমে গেল ৪২-এ
ভক্তদের জন্য এক দুঃসংবাদই বটে! হিন্দি পপ মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তোলায় সেই আবেদনময়ী মডেল শেফালি জরিওয়ালা আর নেই। শুক্রবার দিবাগত রাতে তার আকস্মিক মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪২ বছর।











