তথ্যপ্রযুক্তি
নতুন উচ্চতায় বিটকয়েন, ১ লাখ ২২ হাজার ডলার ছাড়াল
বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স অনুযায়ী, সোমবার সকালে (১১টা ৩০ মিনিটে) এশিয়ার বাজারে লেনদেনে বিটকয়েনের দাম ১ লাখ ২২ হাজার ৮৯০ ডলার ছাড়াল। অর্থাৎ, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিটকয়েনের দাম বেড়েছে প্রায় ২৯ শতাংশ।
সোশ্যাল মিডিয়া স্ক্যামে ১ বিলিয়ন ডলার হারিয়েছে গ্রাহকরা
২০২৫ সালে সামাজিক মাধ্যমভিত্তিক প্রতারণায় যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ক্ষতি হয়েছে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) নতুন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারণার অন্যান্য মাধ্যমের তুলনায় সামাজিক মাধ্যম থেকেই সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে।
এআই নিয়ে গ্রামীণফোনের নতুন কর্মসূচি
ফ্রিল্যান্সারদের বন্ধু এআই
বর্তমানে ফ্রিল্যান্সিং একটি বহুল আলোচিত ও জনপ্রিয় পেশা। প্রযুক্তির অগ্রগতির সুবাদে এখন ঘরে বসে বিশ্বের যেকোনো প্রান্তে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে; বিশেষ করে, ডিজিটাল প্ল্যাটফর্মের প্রসারে দেশের বহু তরুণ-তরুণী ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেদের কর্মজীবন গড়ে তুলছেন। তবে সময়ের সঙ্গে কাজের ধরনেও পরিবর্তন এসেছে। প্রযুক্তির হাত ধরে যুক্ত হয়েছে আধুনিক নানা উপকরণ। সেগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। অনেকে ভাবছেন, এআই হয়তো ভবিষ্যতে মানুষের কাজ কেড়ে নেবে, ফ্রিল্যান্সারদের জন্য এটি হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এআই আমাদের প্রতিদ্বন্দ্বী নয়; বরং হতে পারে দক্ষ ও কার্যকর সহকারী। সঠিকভাবে ব্যবহার করলে এআই আমাদের কাজ সহজ, দ্রুত ও মানসম্পন্ন করে তুলতে পারে।
৬ মাসে ১ কোটি অ্যাকাউন্ট মুছে ফেলেছে ফেসবুক
একসঙ্গে তিন-চারটি প্রতিষ্ঠানে কাজ করে মাসে আয় কোটি টাকা! অতঃপর...
একসঙ্গে তিন-চারটি প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি, দিনে প্রায় আড়াই লাখ টাকা আয়! এমন প্রতারণায় অভিযুক্ত হয়েছেন, সোহম পারেখ নামে ভারতীয় এক ইঞ্জিনিয়ার।
জুলাই আন্দোলন স্মরণ : ১৮ জুলাই সবাই পাবেন ১ জিবি ফ্রি ইন্টারনেট
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১৮ জুলাই গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে। এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন। ১৮ জুলাই দিনটিকে ‘ফ্রি ইন্টারনেট দিবস’ হিসেবে পালন করা হবে। জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে বিটিআরসি বুধবার অপারেটরদের এই নির্দেশনা দেয়। বিটিআরসি কার্যালয়ে ৮ জুলাই এক সভায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
ইন্টারনেট গতি পাবে যেভাবে
অনেকেই উচ্চগতির ইন্টারনেট প্রত্যাশা করেন। ঠিক সে কারণে ফাইভজি হ্যান্ডসেটে উচ্চমূল্যের ডেটা প্যাক বেছে নেওয়া হয়। দ্রুতগতির ইন্টারনেট পেতে আগে নেটওয়ার্ক মোড ঠিক করে নিতে হবে। গতিহীন ইন্টারনেটের অন্যতম কারণ হতে পারে ভুল নেটওয়ার্ক নির্বাচন।











