চাঁদপুর সকাল

অর্থনীতি

আগামী জানুয়ারি থেকে সকল ব্যাংকে আরবিএস ব্যবস্থা চালু হবে : কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ বলেছেন, দেশের ব্যাংক খাতের তদারকি ব্যবস্থা আরও দক্ষ, কার্যকর ও আধুনিক করে তোলার জন্য ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সকল ব্যাংকে ‘রিস্ক বেসড সুপারভিশন’ (আরবিএস) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় ১ বছর আগে

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক

সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশেষ সভায় বসেছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ।

প্রায় ১ বছর আগে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

বৃষ্টি আর পরিবহনের ভাড়া বৃদ্ধির অজুহাতে রাজধানীর বাজারগুলোতে মাংস, মাছ ও সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। গরিবের প্রোটিন খ্যাত ব্রয়লার মুরগি কেজিতে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। গরিবের মাছ পাঙাশের কেজি ২২০ এবং গরুর মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া, ৬০ টাকার নিচে কোনো সবজি কিনতে পারছেন না ক্রেতারা।

৫ মাস আগে

এনভয় টেক্সটাইলকে ঋণ দিচ্ছে এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশে এনভয় টেক্সটাইলস লিমিটেডের সঙ্গে ৩০ মিলিয়ন ডলারের একটি সাসটেইনেবিলিটি-লিঙ্কড ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিটি এনভয়ের সঙ্গে এডিবির ২০২২ সালের টেক্সটাইল উৎপাদন প্রকল্পের একটি ফলো-অন পদক্ষেপ বলে জানিয়েছে সংস্থাটি।

প্রায় ১ বছর আগে

হাজীগঞ্জে প্রাইম ব্যাংকের একাধিক গ্রাহকের টাকা উধাও

প্রাইম ব্যাংকের হাজীগঞ্জ শাখার একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, তাদের ব্যাংক একাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিতভাবে লাখ লাখ টাকা উধাও হয়েছে। এ বিষয়ে শনিবার (৩০ জুন) সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন ভুক্তভোগী মাসুদা ও সুমি আক্তার। তারা জানান, তাদের অনুমতি ছাড়া কারও অনলাইন বা মোবাইল ব্যাংকিং মাধ্যমে এ ট্রানজেকশন হয়নি।

১ বছরের বেশি আগে

জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করল সরকার

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন, ২০২৫’ গঠন করেছে সরকার।

প্রায় ১ বছর আগে

দুর্বল পাঁচ ব্যাংক যেন গ্রাহকের দুঃস্বপ্ন

বাংলাদেশের ব্যাংকখাতের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে বেসরকারি পাঁচ ব্যাংক। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কার্যত গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতনের টাকাও তুলতে পারছেন না। ভেতরে-বাইরে দেখা দিয়েছে আতঙ্ক ও হতাশা।

প্রায় ১ বছর আগে

ক্রেডিট কার্ড নিতে কী কী লাগে

এ দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। বিল পরিশোধ, অনলাইন শপিং, বিদেশ ভ্রমণ কিংবা জরুরি খরচ—সব ক্ষেত্রেই ক্রেডিট কার্ড এখন গুরুত্বপূর্ণ আর্থিক পণ্য হয়ে উঠেছে। অনেকের জীবনের সঙ্গী হয়ে উঠেছে ক্রেডিট কার্ড। তবে আপনি চাইলেই কি ক্রেডিট কার্ড নিতে পারেন? ক্রেডিট কার্ড নিতে চাইলে কিছু যোগ্যতা ও শর্ত মানতে হয়। এই প্রতিবেদন থেকে জেনে নিন, কারা কার্ড পাবেন, কী কী কাগজপত্র লাগবে।

প্রায় ১ বছর আগে

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে চাঁদপুর শহরে মানববন্ধন করেছে গ্রাহকরা।

৪ মাস আগে