সর্বশেষ সংবাদ
সর্বশেষ প্রকাশিত সংবাদ সমূহ
বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ড গড়লেন লুকা মদ্রিচ
ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ৪১ বছর বয়সেও যেন থামার কোনো নাম নেই তার। দলের প্রথম ম্যাচেই সবচেয়ে বেশি বয়সী হিসেবে গোলের রেকর্ডও গড়লেন তিনি। আর এরই মাধ্যমে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করল ক্রোয়েশিয়া।
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে কমলেও আগস্টে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে অর্থবছরের প্রথম দুই মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।
হরমুজ প্রণালিতে মাইন বসানোর প্রস্তুতি, যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়িয়েছে ইরানের তৎপরতা
পারস্য উপসাগরে ইরানি নৌবাহিনীর সামুদ্রিক মাইন তোলার খবরে হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের কর্মকর্তারা ধারণা করছেন, ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান এ জলপথ বন্ধের প্রস্তুতি নিচ্ছিল।
ব্যারিস্টার হলেন কচুয়ার নিশাত তামান্না ঐতি সিকদার
আশুরার গুরুত্ব ও কারবালার ঘটনা
আশুরা অর্থাৎ মুহাররম মাসের ১০ তারিখ, ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর দিন। এইদিনে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, যার মধ্যে সর্বাধিক স্মরণীয় ও হৃদয়বিদারক হলো ইমাম হুসাইন (রা.)-এর শাহাদাত। এই ঘটনা ইসলামের ইতিহাসে শুধু একটি রাজনৈতিক ও ধর্মীয় সংঘাত ছিল না; এটি ছিল ন্যায় ও সত্যের পক্ষে দঁাড়ানোর এক অনন্য উদাহরণ। আশুরার দিনে (১০ মুহাররম) ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেগুলো ইসলামী ও পূর্ববর্তী নবীদের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। নিচে আশুরার কয়েকটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করা হলো :
স্ত্রীকে ঘরে রেখে তালা দিয়ে পুড়িয়ে মারলেন স্বামী
গোসল ফরজ অবস্থায় যে ৫ কাজ করা যায় না
ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল : প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে
বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক অভূতপূর্ব সাফল্যে নারী ফুটবল দল ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। এটি তাদের প্রথম এশিয়ান কাপ যাত্রা, যা দেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশ নারী দল বাছাইপর্ব থেকে প্রথম দল হিসেবে এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে উঠেছে। আজ ইয়াঙ্গুনে তারা শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে পরাজিত করে এই অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। এই জয়ের মাধ্যমে তাদের চূড়ান্ত পর্বে খেলা প্রায় নিশ্চিত হয়। ‘সি’ গ্রুপের আরেকটি ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় বাংলাদেশ এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নিশ্চিত হয়। এর ফলে ২০২৬ এশিয়ান কাপে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়ে যায়।
চাঁদপুর জেলা প্রশাসকের সঙ্গে এনসিপি নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
চাঁদপুর জেলা প্রশাসকের সঙ্গে জাতীয় ছাত্র পরিষদ (এনসিপি) এর নবগঠিত জেলা ও সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।






















