চাঁদপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের গণসংযোগ
বিগত সরকার আমলে বিএনপির নেতাকর্মীরা ঘুমাতে পারে নাই এমন রাজনীতি চাই না। আমরা সোহার্দপূণ আচরনের মাধ্যমে সকল ধর্মের জনগণকে সঙ্গে নিয়ে থাকবো। বানিয়াচোঁ কেন্দ্রের সর্বস্তরের জনগণের উদ্যেগে গণ সংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিতে গিয়ে বিএনপির ধানের শীষ প্রতীক মনোনিত চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক ওই কথা বলেন।
শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ জেবি উচ্চ বিদ্যালয় মাঠে মেহার উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে ও মেহার উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মজুমদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সাধার সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রুপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন পাটোয়ারী, পৌরসভা বিএনপি সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, বিএনপি নেতা আঃ মান্নান বিএসসি, সফিউল্যা বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজি, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া, শাহরাস্তি উপজেলা ছাত্রদল আহবায়ক এবিএম পলাশ প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, আমরা সকলে মিলে চাঁদাবাজ, ইফটিজং, দখলবাজ ও হয়রানি মুক্ত বাংলাদেশ চাই। তারেক জিয়ার বাংলাদেশে বেকারত্ব দুরিকরণ, কৃষক বান্ধব, শিক্ষিত বেকারদের টেকনিক্যাল ট্রেনিং দিয়ে বেকারত্বের সমস্যা দূর করতে চাই। তাই আগামী ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দিবেন।
এছাড়া একই দিন প্রধান অতিথি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তি (রাঃ) মাজার জেয়ারতের মাধ্যমে মেহার দক্ষিন ইউনিয়নের ভোলদীঘি, দেবকরা ও মেহার উত্তর ইউনিয়নের খনেশ্বর ফিডার স্কুল মাঠে গণ সংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।




