চাঁদপুর সকাল

চাঁদপুর জেলা রাজস্ব সম্মেলন সম্পন্ন

৫ মাস আগে
চাঁদপুর জেলা রাজস্ব সম্মেলন সম্পন্ন

চাঁদপুর জেলা রাজস্ব সম্মেলন সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভার সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, জেলার রাজস্ব আদায়ে কাজ করতে হবে। যার যে দায়িত্ব রয়েছে আপনারা স্ব স্ব দপ্তর প্রধানগণ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।


এসময় তিনি জেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা শীর্ষক আলোচনা করে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল হক ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিক্ষা ও আইসিটি নাজমুন নাহার, চাঁদপুর সদর উপজেলা ইউএনও এস‌এম‌এন জামিউল হিকমা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত ইউএনওগণ উপস্থিত ছিলেন।