চাঁদপুর সকাল

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা প্রদান

৪ দিন আগে
চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও সম্পাদককে সংবর্ধনা প্রদান

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল ৫ ফেব্রুয়ারি চাঁদপুর ল্যাবরেটরি স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ-কে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল ক্রান্তি দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোশাররফ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমাকে এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আমাকে দাওয়াত দিলে কোনো ধরনের উপহার দেওয়ার প্রয়োজন নেই। সেই অর্থ কোমলমতি শিক্ষার্থীদের কল্যাণে অথবা বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে ব্যয় করলেই আমি বেশি আনন্দিত হব।

তিনি আরও বলেন, আমাদের সন্তানরা শুধু ভালো ছাত্র নয়—ভালো মানুষ হিসেবেও গড়ে উঠুক, সেটাই আমাদের মূল প্রত্যাশা। নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজ ও কর্মব্যস্ততার মাঝেও সন্তানদের প্রতি যথাযথ সময় ও যত্ন দিতে হবে। সন্তানদের মানুষ করার দায়িত্ব শুধু শিক্ষকদের নয়, অভিভাবকদেরও সমানভাবে নিতে হবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি নতুন, সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এমএ লতিফ।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি।সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। চাঁদপুর ল্যাবরেটরি স্কুল একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে তিনি অভিভাবকদের শিশুদের প্রতি আরও সময় ও মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিকেএ সভাপতি ওমর ফারুক, বিকেএ সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর সদর উপজেলা বিকেএ সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি রোটাঃ নেপাল সাহা,
চাঁদপুর সদর উপজেলা বিকেএ সহ-সভাপতি মাহমুদা খানম, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাহমুদুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মুনছুর আহমেদ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উপাধ্যক্ষ মৃদুল কান্তি দাস।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।