চাঁদপুরে প্রাথমিকে বৃত্তি পেলো ১ হাজার ৬শ’ ২০ জন

চাঁদপুরে প্রাথমিকে বৃত্তি পেলো ১ হাজার ৬ শ ২০ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬ শ ৮৩ জন এবং ৯শ ৩৭ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সরবরাহকৃত ওয়েবসাইডে প্রকাশিত কপি থেকে ১৩ জুলাই দুপুরে এ তথ্য জানা গেছে। শিক্ষার্থীগণকে দু’ধরনের বৃত্তি দেয়া হবে। ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী।
আর সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫শ জন। বর্তমান বৃত্তির হার অনুযায়ী- ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩শ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে।
অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা ও বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। প্রাপ্ত তথ্য মতে, এবার সরকারি -বেসরকারি ভাবে আলাদাভাবে ফলাফল প্রকাশ করা হয়েছে। সে মতে- চাঁদপুর জেলার ৮ উপজেলায় সরকারি প্রতিষ্ঠান ১ হাজার ১শ ৫৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৬শ ১০ সরকারি ও বেসরকোরি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৭৭ জন টেলেন্টপুল, বেসরকারিভাবে ১শ ৬ জন, সরকারিভাবে সাধারণ গ্রেডে পেয়েছে-৭ শ ৯৪ জন এবং বেসরকারিভাবে ১শ ৪৩ জন শিক্ষার্থী।
প্রাপ্ত সিটের তথ্য মতে, চাঁদপুর সদরে সরকারি ট্যালেন্টপুলে ৯৯ জন, বেসরকারি ২৩ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ১৪৬জন ,বেসরকারি ৩৫ জন । হাজীগঞ্জে সরকারি ট্যালেন্টপুলে ৮৪ জন , বেসরকারি ১২ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ১৪১জন , বেসরকারি ১৯ জন । শাহরাস্তি সরকারি ট্যালেন্টপুলে ৬৩ জন,
বেসরকারি ৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ১০৭ জন, বেসরকারি ১২ জন। কচুয়ায় সরকারি ট্যালেন্টপুলে ৯০ জন বেসরকারি ১১ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ৯৯ জন, বেসরকারি ১৬ জন । মতলব উত্তরে সরকারি ট্যালেন্টপুলে ৮৫ জন , বেসরকারি ৭ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ৮৯ জন, বেসরকারি ১১ জন । মতলব দক্ষিণে সরকারি ট্যালেন্টপুলে ৪৫ জন ,
বেসরকারি ৯ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ৮১ জন, বেসরকারি ১৩ জন। ফরিদগঞ্জে সরকারি ট্যালেন্টপুলে ৯৩ জন, বেসরকারি ২০ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ১০১ জন, বেসরকারি ২৯ জন । হাইমচরে সরকারি ট্যালেন্টপুলে ১৮ জন , বেসরকারি ১৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সরকারি ৩০ জন, বেসরকারি ৮ জন।
প্রসঙ্গত : প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল গত রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।




