চাঁদপুর সকাল

ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযান ইয়াবা সহ ২জন গ্রেফতার

১১ মাস আগে
ফরিদগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযান ইয়াবা সহ ২জন গ্রেফতার

শুক্রবার (২৭ জুন ২০২৫) ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) লিটন চাকমা এবং এসআই মোহা. নূরুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে মো. জানে আলম মুন্সি (৫০) (পিতা-মৃত শামছুল হক মুন্সি, মাতা-মমিনা বেগম, সাং-সৈয়দপুর, মুন্সি বাড়ি, ৪নং ওয়ার্ড, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর)কে ১৯১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. ইকবাল খাঁন (৪০) (পিতা মৃত আবদুল মান্নান, মাতা-আমেনা বেগম, সাং-গৃদকালন্দিয়িা র্পূব খাঁন বাড়ি, ওর্য়াড নং-০৪, ১৬নং রূপসা দক্ষণি ইউনিয়ন, থানা-ফরদিগঞ্জ, জেলা-চাঁদপুর)কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। পৃথক এজাহার দায়ের করে তাদের বিরুদ্ধে দুটি মাদক আইনে নিয়মিত মামলা রুজু করেন। তারপর যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।