চাঁদপুর সকাল

শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির সভাপতি মানিক

৬ মাস আগে
শাহমাহমুদপুরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির সভাপতি মানিক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।


সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের মহামায়া বাজার সংলগ্ন দত্ত বাড়ি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের জনসাধারণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশ দেন।


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি খলিল গাজী, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জসিম মেহেদী, সদস্য আবু তাহের খোকন, জেলা ছাত্রদলের সভাপতি এইচ ইমাম গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সদস্য সচিব আব্দুল মান্নান খান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ মুরাদ, সাধারণ সম্পাদক পারভেজ খান।


এছাড়া শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক কামাল মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি শাহাদাত গাজী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক, স্বেচ্ছাসেবক দল নেতা নূরে আলম গাজী সহ জেলা,


উপজেলা ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ। এছাড়াও এসময় রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ তালিম পাঠান, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।