চাঁদপুর সকাল

শাহরাস্তিতে দস্যুতা মামলায় সন্ধিগ্ধ আসামী গ্রেফতার॥ ছিনতাইকৃত অটোবাইক উদ্ধার

৭ মাস আগে
শাহরাস্তিতে দস্যুতা মামলায় সন্ধিগ্ধ আসামী গ্রেফতার॥ ছিনতাইকৃত অটোবাইক উদ্ধার

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক দস্যুতা মামলার গ্রেফতারকৃত দুইজন আসামীসহ ছিনতাইকৃত অটোবাইক উদ্ধার করা হয়েছে।


সোমবার (২৭ অক্টোবর ২০২৫) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এসআই (নি.) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ লক্ষ্মীপুর জেলার রামগতি থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।


শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৫, তারিখ-২৫ ২০২৫; জি আর নং-১৬৪, ধারা-৩৯৪/৩৪ ঞযব চবহধষ ঈড়ফব, ১৮৬০।আটককৃত সন্ধিগ্ধ আসামী মো. শাকিল আহমেদ ফারুক (২৭) (পিতা-মৃত শহিদ মিয়া, মাতা-মৃত রেনুয়ারা বেগম, সাং- মাদলা উত্তর পাড়া, দৌলী মোড়া বাড়ি, ইউনিয়ন ১০ বায়েক, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া) কে গ্রেফতার করে থানায় নিয়া আসা হয়। পরবর্তীতে এজাহারনামীয় আসামী মো. মানিক হোসেনন (২৬) কে পুলিশ জিজ্ঞাসাবাদে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাই হওয়া অটোবাইকটি এজাহারনামীয় পলাতক ০২ নং আসামী আবুল খায়ের প্রকাশ প্রকাশ কানা খায়ের (৪৩)-এর নিকট রয়েছে।


তার দেওয়া তথ্য মতে, কচুয়া উপজেলাধীন চাঁদপুর সাকিনস্থ এজাহারনামীয় পলাতক ০২ নং আসামীর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে ছিনতাই হওয়া অটোবাইকটি উদ্ধার করা হয়। পরবর্তীতে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী মো. শাকিল আহমেদ ফারুক (২৭)কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।