চাঁদপুর সকাল

শাহরাস্তিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

প্রায় ১ মাস আগে
শাহরাস্তিতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

কৃষি জমি রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে শাহরাস্তি উপজেলা প্রশাসন।


প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে শনিবার (২৭ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।


জানা গেছে, শনিবার রাতে ভেকুর মাধ্যমে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে টামটা উ. ইউনিয়ন, টামটা দক্ষিণ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং একটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।


সহকারী কমিশনার হিল্লোল চাকমা জানান, কৃষি জমি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ছাড় দেয়া হবে না। এ অভিযান গভীর রাত পর্যন্ত পরিচালনা করা হচ্ছে।