চাঁদপুর জেলা প্রশাসকের সঙ্গে এনসিপি নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়

১ জুলাই (মঙ্গলবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন এনসিপির চাঁদপুর জেলা সমন্বয় কমিটি ও সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, যুগ্ম সমন্বয়কারী ও সদর উপজেলার প্রধান সমন্বয়কারী তামিম খান, জেলা ও মতলব উত্তর উপজেলার প্রধান সমন্বয়কারী নবীর হোসেন, যুগ্ম সমন্বয়কারী সাইফুর রহমান গাজী (সদর ও জেলা), আমানুল্লাহ পাটোয়ারি (জেলা), আহমেদ সজিব (কচুয়া উপজেলা), জান্নাতুল নাইমা (জেলা ও সদর), সজীব গাজী (সদর), আরিফ হোসেন (সদর), ইয়াসিন দেওয়ান (সদর), আল হাবিব (সদর) এবং সাইফুল ইসলাম (সদর)।
এ সময় নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এনসিপির চলমান ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। জেলা প্রশাসক নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং তরুণদের সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।



