চাঁদপুরে পদোন্নতি প্রাপ্ত চার পুলিশ সদস্যদেরকে র্যাংক ব্যাজ প্রদান
চাঁদপুর জেলা পুলিশের পদোন্নতি প্রাপ্ত চার পুলিশ সদস্যদেরকে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫খ্রি.) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এএসআই (নিঃ) পদে র্যাংক ব্যাজ প্রদান করা হয়েছে।
পদোন্নতিযোগ্য চার জন পুলিশ সদস্য হলেন : ১। কনস্টেবল/ ৭৬২ আমিনুল ইসলাম, ২। কনস্টেবল/৬৭১ শহিদুল ইসলাম, ৩। কনস্টেবল/৩২ আকাশ ঘোষ এবং ০৪। কনস্টেবল/ ৯৮৭ স্মৃতি রানী দাস’দের কে এএসআই (নিঃ) পদে র্যাংক ব্যাজ পরিয়ে দেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।
র্যাংক ব্যাজ পরিধান শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদেরকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান।




