চাঁদপুর সকাল

চাঁদপুর নৌ-থানার অভিযানে ১০ জেলে আটক

৪ মাস আগে
চাঁদপুর নৌ-থানার অভিযানে ১০ জেলে আটক

চাঁদপুর সদর নৌ -থানার অভিযানে ১০ জেলেকে আটক করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর বুধবার রাতে নৌ -থানার ইনচার্জ এ.কে.এম. এস ইকবালের নেতৃত্বে নৌ -টহলের সময় অবৈধ কারেন্ট জাল ব্যবহারের দায়ে তাদের আটক করা হয়। আটকৃত জেলেরা হলেন ১.লক্ষীপুর ইউনিয়নের রাজ্জাক জমাদারের ছেলে শহিদ জমাদার(৩০),২. ভেদেরগঞ্জ ইউনিয়নের বাবু কাজীর ছেলে জহিরুল ইসলাম কাজী(৩০),

৩. লক্ষীপুর ইউনিয়নের মোতালেব গাজীর ছেলে শহীদ গাজী (৩০),৪.ভেদেরগঞ্জ ইউনিয়নের পান্না ছৈয়ালের ছেলে মাহফুজ ছৈয়াল(২০),৫. ইমান হোসেন (২৫),৬. উত্তর তারাবুনিয়া ইউনিয়নের কালা হাওলাদারের ছেলে মোহাম্মদ হোসেন (২৪),৭. উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মৃত ইউনুস বেপারীর ছেলে বোরহান বেপারী (৪৫),৮. সাদ্দাম সরদার (৩৭),৯. সখিপুর ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিন সরদারের ছেলে শাহ আলম সরদার (৪৬),১০.সখিপুর ইউনিয়নের রাব্বি মিয়ার ছেলে জুয়েল হোসেন।

কাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয় । আটক ১০ জেলের মধ্যে ৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৬ টি নিয়মিত মামলা রুজু করা হয়। বাকী ১ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ-থানার ননএফআইআর প্রসিকিউশন নং -১৮৭/২৫,তারিখ ১৭/১২/২৫ ইং, পুলিশ ধারা আইন ১৮৬১ এর ৩৪ দাখিল করা হয়।

তাদেরকে সদর উপজেলার বহরিয়া,আমিরাবাদ ও রাজরাজেশ্বরের লগিমারা চর এলাকা থেকে আটক করা হয়। আটকের সময় নৌ-থানার এসআই সুফল চন্দ্র সিংহসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।

এবিষয়ে চাঁদপুর সদর নৌ- থানার ইনচার্জ এ.কে.এম. এস ইকবাল বলেন, অভিযান আমাদের একটি চলমান প্রক্রিয়া। গতকাল আমরা নদীতে অভিযান পরিচালনা করে কারেন্ট জালসহ ১০ জন জেলেকে আটক করি এবং তাদের বিরুদ্ধে ৬ টি নিয়মিত মামলা হয়।আমরা তাদেরকে আদালতে প্রেরণ করেছি।এই অভিযান সব সময় চলমান থাকবে।